কয়রা প্রতিনিধি
খুলনার কয়রায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় কয়রা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বক্স, হারুনার রশিদ, কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইছানুর রহমান, বিএনপি নেতা কোহিনুর আলম, আবুল বাশার ডাবলু, এফ এম মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান, কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদ মাহফিলে কয়রা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন খুলনা জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা গোলাম মোস্তফা।

