Nabadhara
ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মাদরাসা ছাত্রকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি  
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি  

নড়াইলে মাদরাসা ছাত্রকে ধর্ষণের মামলায় মেরাজ আলী নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগী শিশুর পরিবারকে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মেরাজ আলী (২৫) চুয়াডাঙ্গা জেলার দাড়ুমহুদা উপজেলার কালিয়া বকির গ্রামের আমান উল্লাহ হকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ২৫ জুলাই আসামি শিক্ষক তার নিজ কক্ষে ডেকে নিয়ে ছাত্রকে জোরপূর্বক ধর্ষণ করেন। দুই মাসে ওই শিক্ষক একাধিকবার তাকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক মেরাজ আলী মাদরাসা থেকে পালিয়ে যান। পরে ১২ জুলাই স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বাদীসহ ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সকালে বিচারক রায় ঘোষণা করেন।

নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট আজিবুর রহমান আজিজ বলেন, “আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।