বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে ১৪ জন উপকারভোগীর মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১৪ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়।
বাবুগঞ্জের কৃতী সন্তান ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমানের উদ্যোগে প্রাপ্ত এসব অনুদানের চেক প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে তুলে দেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
বাবুগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মিলন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. পারভেজ খান, মো. রিয়াজ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্যাতিত ও অসহায় নারী-শিশুদের পাশে দাঁড়াতে এ ধরনের সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপকারভোগীরা অনুদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

