Nabadhara
ঢাকাসোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নেশার টাকা না পেয়ে বাবা-মাকে মারধরের অভিযোগ, বাবার পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

নেশার টাকা না পেয়ে বৃদ্ধ বাবা-মাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং বাবার পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ছেলের অব্যাহত হামলার ভয়ে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামের বৃদ্ধ দম্পতি আনোয়ার আকন ও ফাতেমা বেগম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বৃদ্ধ আনোয়ার আকন অভিযোগ করে বলেন, তাঁর একমাত্র ছেলে হামিদ আকন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার জন্য টাকা না দিলে প্রায়ই তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধর করেন।

আনোয়ার আকনের অভিযোগ, সম্প্রতি খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বাসস্ট্যান্ড এলাকার কনক ফার্মেসির সামনে তাঁকে হামিদ আকন, শাহজাহান আকন ও নবী হোসেন মারধর করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তাঁকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় গ্রাম্য চিকিৎসক কনক দত্ত বলেন, তাঁর দোকানের সামনেই হামিদ আকন ও তাঁর সঙ্গে থাকা লোকজন বৃদ্ধ আনোয়ার আকনকে মারধর করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে উপজেলা হাসপাতালে পাঠান।

আনোয়ার আকন আরও বলেন, ‘মাদক সেবনের জন্য ছেলে টাকা দাবি করে। টাকা দিতে না পারায় এর আগেও একাধিকবার আমাকে ও আমার স্ত্রীকে মারধর করেছে। সর্বশেষ আমাকে পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকি দিয়েছে।’

বৃদ্ধা ফাতেমা বেগম বলেন, ‘ছেলেকে নেশা করতে নিষেধ করায় সে আমাকে বারবার মারধর করে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ চাই।’

তিনি জানান, এসব ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

তবে বাবা-মাকে মারধর এবং বাবার পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকির অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন হামিদ আকন। তিনি বলেন, ‘আমার বাবা পরপর পাঁচটি বিয়ে করেছেন। বৃদ্ধ বয়সে তাঁকে বিয়ে করতে নিষেধ করায় তিনি আমার বিরুদ্ধে মাদক সেবনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।