Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ১০

স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মিসকান সরদার (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহত মিসকান সরদার মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের আজমল মুন্সি গ্রুপের সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল মোল্যার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষ ঢাল, সড়কি, রামদা, চাপাতি ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় প্রতিপক্ষের লোকজন মিসকান সরদারকে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আহতদের মধ্যে খাঁজা সরদার, আসলাম মুন্সি, সিয়ামিন সরদার, সারফিনা বেগম ও আমেনা বেগমের নাম জানা গেছে। তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অভিযোগের বিষয়ে কোটাকোল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শহিদুল মোল্যার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।