Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে হামলা ও চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, কর্মচারীদের ভয়ভীতি দেখানো ও চাঁদা দাবির অভিযোগে জাকারিয়া সরকার জীবন (৩২) নামে উপজেলা ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাকারিয়া সরকার খানপুর ইউনিয়নের ভীমজানী গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি শেরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর বিকেলে শেরপুর পৌর শহরের ফলপট্টি এলাকায় ‘মেসার্স সায়েম ট্রেডার্স ও সায়েম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’-এর কার্যালয়ে কয়েকজন যুবকসহ জাকারিয়া প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় সেখানে হামলা ও ভাঙচুরের পাশাপাশি কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করায় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে জাকারিয়াকে গ্রেপ্তার করে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, হামলা ও চাঁদা দাবির অভিযোগে জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।