Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ১০ কেজি গাঁজাসহ ৩ যুবক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সরাইগাছী-আড্ডা সড়কের একটি আমবাগানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের আক্তারুলের ছেলে সৈয়বুর (২৬), একই গ্রামের তোহুরুলের ছেলে আব্দুল্লাহ ওরফে পলাশ (২২) এবং তারাপুর পোড়াপাড়া গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে দেলোয়ার (২২)।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বুধবার রাতে ডিবির একটি দল পোরশা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে সরাইগাছী-আড্ডা সড়কের পাশে মজিদ নামে এক ব্যক্তির আমবাগানের সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে তথ্য পায় পুলিশ।

পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাদের আটক করে পরিচয় নিশ্চিত করে। এ সময় উপস্থিত লোকজনের সামনে তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের চটের বস্তা তল্লাশি করা হয়।

তল্লাশিতে খাকি রঙের টেপে মোড়ানো দুটি পোটলায় ২ কেজি ৯০০ গ্রাম করে মোট ৫ কেজি ৮০০ গ্রাম এবং নীল পলিথিনে মোড়ানো তিনটি পোটলায় ১ কেজি ৪০০ গ্রাম করে মোট ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে পাঁচটি পোটলা থেকে মোট ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা পরস্পর যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে গাঁজা নিয়ে পোরশায় আসেন। পরে আমবাগানের সামনে গাঁজা বিক্রির জন্য অবস্থান করছিলেন।

ওসি আরও জানান, গ্রেপ্তার সৈয়বুর ও আব্দুল্লাহ ওরফে পলাশের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।