Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মানিক আকবর সম্পাদক জিসান

চুয়াডাঙ্গা প্রতিনিধি 
অক্টোবর ১, ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মানিক আকবর এবং সাধারণ সম্পাদক হয়েছেন যমুনা টিভির জিসান আহমেদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন শরীফ উদ্দীন (দৈনিক আলোচিত বাংলাদেশ), সহ-সাধারণ সম্পাদক মামুন মোল্লা (বাংলা টিভি), সাংগঠনিক সম্পাদক অনিক চক্রবর্তী (এখন টিভি), অর্থ সম্পাদক জাকির হোসেন (আজকের সূত্রপাত), দপ্তর সম্পাদক শেখ লিটন (ঢাকা স্ট্রিম ও বাংলা স্ট্রিম), তথ্যপ্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান (বৈশাখী টিভি) এবং ক্রীড়া সম্পাদক তৌহিদ তুহিন (বাংলা এফএম)।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শরীফ উদ্দীন হাসু (ইসলামি টিভি), জাহিদুল ইসলাম (ঢাকার ডাক), কামরুজ্জামান সেলিম (ডিবিসি টিভি), শামসুজ্জোহা পলাশ (নাগরিক টিভি) ও ইকরামুল হক পিপুল (দৈনিক যুগান্তর)।

সভায় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। এ সময় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।