Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রি এবং দোকানে মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার সখিপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও বিক্রির দায়ে শেখর ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী শেখর বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় আফসার ফল ভান্ডারের স্বত্বাধিকারী আফসার গাজীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা জানান, জনস্বার্থ রক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং বাজারদর নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।