Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে ছাত্রদল কর্মীর হাতের আঙুল বিচ্ছিন্নের অভিযোগ, আটক ১

ফেনী প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে পূর্ববিরোধের জেরে মো. আসিফ (২২) নামে এক ছাত্রদল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাতের আঙুল বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় সাফায়াত (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ, দলীয় সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আমিরাবাদ ইউনিয়নের মিঝি বাড়ির সেলিমের লোকজনের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোনাপুর বাদামতলী এলাকার স্বপনের ছেলে ছাত্রদল কর্মী আসিফের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বুধবার রাতে সেলিম ও মুন্সির নেতৃত্বে ৮-১০ জন যুবক আসিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান বলে অভিযোগ।

পরে তারা আসিফকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এ সময় তার হাতের কয়েকটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় বলে স্থানীয়রা জানান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ফেনী এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজল হক সোহেল ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাদীর দেওয়া তথ্যের ভিত্তিতে সাফায়াত নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।