Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় ৮৪০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

Link Copied!

বিপ্লব কুমার দাস, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে প্রায় ৮৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার মানিকদহ ইউনিয়নের বারোবিঘা চকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান।

উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ রক্ষা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে নিষিদ্ধ ও ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বারোবিঘা চকে অভিযান চালিয়ে প্রায় ৮৪০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।

পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় মৎস্য সম্পদ সংরক্ষণ ও সুরক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানায় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, মৎস্য সম্পদ রক্ষা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।