Nabadhara
ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাড়ের ক্ষয় রোধে করণীয়

লাইফস্টাইল ডেস্ক
নভেম্বর ৮, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

লাইফস্টাইল 

হাড় আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। শরীরের কাঠামো ধরে রাখা থেকে শুরু করে চলাফেরা ও বিভিন্ন অঙ্গের সুরক্ষায় হাড়ের ভূমিকা অপরিসীম। অথচ হাড়ের বিশেষ কোনো সমস্যা দেখা না দেওয়া পর্যন্ত এ বিষয়ে সচেতন হন না অনেকেই। বিশেষ করে অল্প বয়সে হাড়ের ক্ষয় হতে পারে না—এমন ধারণা রয়েছে অনেকের।

তবে বিশেষজ্ঞদের মতে, অনিয়মিত জীবনযাপন, পুষ্টির অভাব ও শারীরিক পরিশ্রমের ঘাটতির কারণে অল্প বয়স থেকেই কমতে পারে হাড়ের ঘনত্ব। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রভাব আরও স্পষ্ট হয়ে ওঠে। হাড় ভালো রাখতে অনেকেই নিয়মিত ক্যালশিয়াম ট্যাবলেট খান। কিন্তু শুধু ক্যালশিয়াম গ্রহণ করলেই হাড়ের সুরক্ষা নিশ্চিত হয় না। এর পাশাপাশি প্রয়োজন আরও কিছু পুষ্টি উপাদান ও স্বাস্থ্যকর জীবনযাপন।

হাড়ের ক্ষয়কে অনেকেই বার্ধক্যজনিত সমস্যা মনে করেন। কিন্তু চিকিৎসকদের মতে, বয়স বাড়ার আগেই হাড়ের ঘনত্ব কমতে শুরু করতে পারে। সাধারণত পিঠে তীব্র ব্যথা কিংবা সামান্য আঘাতে হাড় ভেঙে যাওয়ার মতো সমস্যা দেখা না দেওয়া পর্যন্ত বিষয়টি গুরুত্ব দেন না অনেকে। অলস জীবনযাপন, পুষ্টির ঘাটতি এবং দীর্ঘ সময় বসে থাকার অভ্যাস হাড়ের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ফলে অল্প বয়সেও হাড়ের ঘনত্ব কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

শুধু ক্যালশিয়াম খেলেই কি হাড় শক্ত হবে?

হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালশিয়াম অপরিহার্য। তবে শরীর যদি খাবার বা সাপ্লিমেন্ট থেকে পাওয়া ক্যালশিয়াম যথাযথভাবে শোষণ করতে না পারে, তাহলে শুধু ক্যালশিয়াম গ্রহণে কাঙ্ক্ষিত উপকার পাওয়া কঠিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।