Nabadhara
ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় তাঁতী লীগের নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদায় মো. নজরুল ইসলাম নামে তাঁতী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা তাঁতী লীগের সাধারণ সম্পাদক।

রোববার (৮ নভেম্বর) উপজেলার জয়সেনা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নজরুল ইসলাম তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামের মৃত ফুলমিয়ার ছেলে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়সেনা বাজার এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে।

ওসি আরও জানান, তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান আইনগত কার্যক্রমের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।