Nabadhara
ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডুয়েটে ৩৫টি গবেষণা প্রকল্পে অর্থ বরাদ্দ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নভেম্বর ৮, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) রিসার্চ প্রজেক্ট অ্যাওয়ার্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ৩৫টি গবেষণা প্রকল্পে আর্থিক বরাদ্দ ঘোষণা করা হয়েছে। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম নিয়ে প্রকাশিত ‘অ্যানুয়াল রিসার্চ হাইলাইটস’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন। শুভেচ্ছা বক্তব্য দেন দপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহজালাল খন্দকার।

প্রকাশিত ‘অ্যানুয়াল রিসার্চ হাইলাইটস’ বইটিতে ২০২৫-২০২৬ অর্থবছরে সমাপ্ত গবেষণা প্রকল্পগুলোর সারসংক্ষেপ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রকাশিত গবেষণা প্রবন্ধের তালিকা সংকলিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষার উৎকর্ষের পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনে ডুয়েটকে আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। এ জন্য গবেষণানির্ভর জ্ঞানচর্চা, প্রযুক্তির উদ্ভাবন এবং বাস্তব সমস্যার সমাধানে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, গবেষণার ফলাফল যেন দেশীয় প্রযুক্তির বিকাশ, শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা সমাধান ও জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেদিকে নজর দিতে হবে। গবেষণার পরিবেশ উন্নয়ন, আধুনিক গবেষণাগার, আন্তবিভাগীয় গবেষণার সুযোগ এবং তরুণ শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। পাশাপাশি বরাদ্দ পাওয়া প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন ও অর্থের সুষ্ঠু ব্যবহারের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা গবেষণাকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক অগ্রগতির অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তিনি গবেষণা বরাদ্দের যথাযথ ব্যবহার, মানসম্মত ফলাফল অর্জন এবং গবেষণালব্ধ জ্ঞান বাস্তবে প্রয়োগের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে পরিচালক অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন গবেষণা প্রকল্পের গাইডলাইন নিয়ে একটি উপস্থাপনা দেন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, অনুমোদিত গবেষণা প্রকল্পের পরিচালক ও সহযোগী পরিচালকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।