Nabadhara
ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদের যোগদান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
নভেম্বর ৮, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিআইজি আশিক সাঈদ। রোববার (৮ নভেম্বর) অপরাহ্ণে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে স্বাগত জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস), উপপুলিশ কমিশনারসহ জিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নতুন কমিশনার মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। প্রারম্ভিক বক্তব্যে তিনি নিষ্ঠা, পেশাদারত্ব ও মানবিকতাকে গুরুত্ব দিয়ে সব কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন।

এ ছাড়া সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শিগগিরই মতবিনিময় করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।