Nabadhara
ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রখ্যাত রাজনীতিবিদ মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী কাল

ফরিদপুর প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজসেবক ও অবিভক্ত বাংলার মুসলিম জাগরণের অন্যতম পথিকৃৎ ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)।

১৯৭১ সালের ২৬ নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। জমিদার পরিবারে জন্মগ্রহণ করেও সাধারণ ও মেহনতি মানুষের কল্যাণে রাজনীতি করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এমনকি জমিদার পরিবারের সন্তান হয়েও জমিদারি প্রথা বিলুপ্তির আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।

শিক্ষা ও সমাজ উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মোহন মিয়ার। শিক্ষা বিস্তারে তিনি অসংখ্য স্কুল, মাদ্রাসা, মহিলা মাদ্রাসা ও স্টুডেন্টস হোম প্রতিষ্ঠা করেন। পাশাপাশি আর্তমানবতার সেবায় দাতব্য চিকিৎসালয় এবং কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহিত করতে ‘বায়তুল আমান ভোকেশনাল প্রজেক্ট’ প্রতিষ্ঠা করেন। জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে তিনি আজও মানুষের কাছে স্মরণীয় হয়ে আছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও তিনবারের মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের পিতা এবং ফরিদপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের দাদা।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, বাদ ফজর ফরিদপুর মুসলিম মিশন এতিমখানা জামে মসজিদে পবিত্র কোরআন খতম, কালেমা শরিফ পাঠ, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত।

এ ছাড়া পরিবারের পক্ষ থেকে পবিত্র কোরআন খতম এবং বাদ আসর শহরের ময়েজ মঞ্জিল জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।