Nabadhara
ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধীদের ছাড় না দেওয়ার ঘোষণা এমপির

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজু বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে হলে সবার আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

তিনি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে আরও তৎপর ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোহাইমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান সরদার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ।

এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন, ইউপি চেয়ারম্যান এস এম মঞ্জুরুল আলম, তোফাজ্জল হোসেন খান তোফা, মামনুর রশিদ, আফজাল হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ ও বাজার মনিটরিং জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।