Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সড়ক অবরোধ

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

বরিশালের উজিরপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিদ্দিকুর রহমান (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক রাহাত সরদার (২৫) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় তিন ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে দক্ষিণাঞ্চলের প্রায় ২১টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের ঢাকা মেট্রো-ব-১২-৬৩১০ নম্বরের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের ভেতরে ঢুকে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী সিদ্দিকুর রহমান নিহত হন। গুরুতর আহত চালক রাহাত সরদারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, রাহাত সরদার উপজেলার শিকারপুর বন্দরের মুদি দোকানি রুহুল আমিনের ছেলে। দোকান বন্ধ করে নিজ বাড়ি আটিপাড়া গ্রামে ফেরার পথে তাঁর মোটরসাইকেলে ওঠেন নিকটাত্মীয় বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামের মোহাম্মদ হাজীর ছেলে সিদ্দিকুর রহমান। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান তিনি।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।