Nabadhara
ঢাকাবুধবার , ২৭ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে  বীর মুক্তিযোদ্ধা বাদশা মোল্লাকে গান স্যালুটে বিদায়

MEHADI HASAN
এপ্রিল ২৭, ২০২২ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধা মোল্লা বাদশা মাষ্টার (৮০) ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া-ইন্নাইলাহি রাজিউন। আজ বুধবার ভোর রাত  সাড়ে ৪ টার  সময় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন ।  তাঁর বাড়ি উপজেলার উত্তর কুলিয়া গ্রামে।

বুধবার বাদ আসর কুলিয়া পাকা জামে মসজিদ চত্ত্বরে   রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে  স্ত্রী,  চার পুত্র, চার কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা মোল্লা বাদশা মাষ্টার এর রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজার নামাজের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদ মেহফুজ রচা, সাবেক উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস,  উপ-পুলিশ পরিদর্শক মৃগাংগ শীলসহ বীর মুক্তযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বীর মুক্তিযোদ্ধা মোল্লা বাদশা মাষ্টার এর মৃত্যুতে শোক জানিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন  ও উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহীনুল আলম ছানা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।