Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মাদক মামলায় দুই নারীর যাবজ্জীবন

Link Copied!

নড়াইলে মাদক মামলায় দুই নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাদেরকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ কেরামত আলি এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- যশোরের বেনাপোল থানার ববিতা খাতুন (৪০) ও একই এলাকার নাছিমা খাতুন (৪০)। তবে দু’জনের মধ্যে ববিতা খাতুন পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৩১ মার্চ দুপুরে নড়াইলের কালিয়া থানার পেড়লী গ্রামে মকবুল শেখের বাড়ীর পাশে রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী ববিতার হাতে থাকা ব্যাগ থেকে ২৬ বোতল ও নাছিমার কামিজের মধ্যে থেকে ১৪ বোতল মোট ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তারা মাদক নিয়ে যশোর থেকে নড়াইলের কালিয়ার দিকে যাচ্ছিলেন। এ ঘটনায় দু’জনের নামে কালিয়া থানায় মামলা দায়ের হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত মাদক মামলায় এ রায় ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।