Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির হাতে ২২ হাজার ভারতীয় রুপি সহ দুইজন আটক

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
মার্চ ৬, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ এর (বিজিবি) চোরাচালান বিরোধী অভিযানে ২২ হাজার ভারতীয় রুপি উদ্ধার হয়েছে।

এসময় দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবির সদস্যরা। এছাড়াও ভারতীয় ওষুধও উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবি।

বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাথরের চর ১০৭৫ সীমান্ত পিলারের কাছে কুমারের চর এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন পাথরেরচর বিওপির বিজিবির সদস্যরা।

ওই অভিযানে ভারতীয় ২২ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এসময় বিজিবির সদস্যরা রুপির মালিক শিপন মিয়া ও আবদুস ছামাদ নামে দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হন।

তাদের দুজনের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা গ্রামে। আটককালে রুপি ছাড়াও ভারতীয় ১৮ পিস ওষুধ, মোবাইল, পান মসলা জব্দ করা হয়।
পরে দেওয়ানগঞ্জ মডেল থানায় আটককৃতদের সোপর্দ করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, সীমান্তে অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।