Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে “পরিপূর্ণ টয়লেট তবেই পরিপূর্ণ বাড়ি” শীর্ষক প্রচারাভিযান উদ্বোধন

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

“গাজীপুর নগরে ৪০% টয়লেটে সেপটিক ট্যাংক ও সোকওয়েল নেই। প্রায় ৫০% টয়লেটে সেপটিক ট্যাংক থাকলেও সোকওয়েল নেই । এসব অপরিপূর্ণ বা আংশিক পরিপূর্ণ টয়লেট থেকে মল এবং বর্জ্য পানি সরাসরি ড্রেনে বা খোলা জায়গায় যাচ্ছে । অথচ বাংলাদেশ জাতীয় নির্মাণ বিধিমালা ২০২০ অনুসারে প্রতিটি বাড়িতে অবশ্যই পরিপূর্ণ টয়লেট ব্যবস্থা থাকতে হবে। যেখানে টয়লেটের সঙ্গে সেপটিক ট্যাংক ও সোকওয়েল থাকতে হবে ।”

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর বঙ্গতাজ মিলনায়তনে “ পরিপূর্ণ টয়লেট তবেই পরিপূর্ণ বাড়ি ” শীর্ষক প্রচারাভিযান উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান গাসিক কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা নগরবাসীকে নিরাপদ স্যানিটেশনের প্রয়োজনীয়তা ও পরিবেশের জন্য ক্ষতিকর আচরণগুলো পরিবর্তন করে সুস্থ আচরণে অভ্যস্থ ও সেপটিক ট্যাংক ও সোকওয়েল স্থাপনে উদ্যোগী হওয়ার কথা বলেন । এই প্রচারাভিযানকে সফল করতে এবং নগরবাসীর জন্য নিরাপদ স্যানিটেশন সেবা নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রত্যাশা করে ভারপ্রাপ্ত মেয়র কিরণ।

তিনি বলেন , বাসাবাড়িতে নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে আমাদের প্রয়োজন নাগরিকদের সহযোগিতা । বাড়িতে যদি টয়লেটের সঙ্গে সেপটিক ট্যাংক ও সোকওয়েল না থাকে তবে গৃহীত পদক্ষেপগুলো সফল হবে না । আমরা নগরব্যাপী পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিতে এই ক্যাম্পেইন শুরু করেছি । আমরা নিশ্চিত করতে চাই যে , গাজীপুর নগরের প্রতিটি বাড়ির টয়লেটের সাথে সেপটিক ট্যাংক ও সোকওয়েল থাকবে ।

এছাড়াও নাগরিকদের সুস্থতা ও নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে পয়ঃবর্জ্য শোধনাগার স্থাপন , টঙ্গীতে সুয়ারেজ শোধনাগার নির্মাণের পরিকল্পনা , যান্ত্রিক পদ্ধতিতে সেপটিক ট্যাংক থেকে মল অপসারণ এবং পরিবেশের ক্ষতি না করে বিশেষভাবে তৈরি গাড়ি- ভেকুট্যাগের মাধ্যমে নিরাপদে পরিবহন করে শোধনাগারে নিয়ে পরিশোধনের ব্যবস্থা করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ( যুগ্ম সচিব ) এ এস এম সফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ( যুগ্ম সচিব ) মোঃ মোতাহার হোসেন। নগরের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ , সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ ও নগরের বাড়ির মালিক প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।