Nabadhara
ঢাকারবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষে স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের নাজিরপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আ.লীগ-বিএনপি সংঘর্ষের মামলায় দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুল হক এবং দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম সোহেল কে আসামি করা হয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সাউদার্ন জার্নালিস্ট ইউনিটি,জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম,
পিরোজপুর জেলা জার্নালিস্ট ক্লাব,বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাব, প্রেসক্লাব, ‌টুঙ্গিপাড়া সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এবং জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ।
এসময় সাংবাদিক নেতারা অবিলম্বে গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে মিথ্যা,ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রনোদিত মামলা প্রত্যাহারের দাবি জানান।

নেতৃবৃন্দ আরো বলেন,হামলা-মামলা করে কলম যোদ্ধাদের থামানো যাবে না। রাজনৈতিক ভাবে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে।অবিলম্বে সকল ধরনের হয়রানি বন্ধ নাহলে ঐক্যবদ্ধ ভাবে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।

গত শনিবার (১০সেপ্টেম্বর)উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান বাদী হয়ে নাজিরপুর থানায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১০০জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২০০জনকে আসামি করে মামলা দায়ের করেন। এসময় ওই মামলায় পেশাগত দায়িত্ব পালন করতে আসা দুইজন সাংবাদিককে আসামি করা হয়েছে।

এবিষয়ে অভিযুক্ত সাংবাদিকগন জানান,সংঘর্ষ চলাকালে আমরা থানার সামনে থেকে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছি এবং পরবর্তীতে উদ্দেশ্য মূলকভাবে হয়রানির উদ্দেশ্যে আমাদেরকে মামলায় আসামি করা হয়েছে।

উল্লেখ-গত বৃহস্পতিবার(৮সেপ্টেম্বর) বিকালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে নাজিরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ হয় বলে এলাকাবাসী জানান। সংঘর্ষে অনেকে আহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।