Nabadhara
ঢাকারবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পঞ্চগড়
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে নারিকেল গাছে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

এসএম মোস্তাফিজুর রহমান লাকি, বাগেরহাট
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে এক দিনমজুর বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। নিহত দিনমজুরের নামঃ দেলোয়ার হোসেন হাওলাদার (৪৫), পিতাঃ ওয়াজেদ আলী হাওলাদার।

শনিবার দুপুর ১২টার দিকে জিউধারা ইউনিয়নের সমাদ্দারখালী গ্রামে এ মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। তার স্ত্রী ও ৩ জন সন্তান রয়েছে।

জানা গেছে, দিনমজুর দেলোয়ার হোসেন ঘটনার সময় প্রতিবেশী মোতালেব খানের বাড়িতে নারকেল গাছ পরিস্কার করার জন্য গাছে ওঠে। পূর্ব থেকে গাছের সাথে বিদ্যুতের তার জড়িয়ে থাকায় সে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যায়।

থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কেউ এখনো কোন অভিযোগ করেনি।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।