Nabadhara
ঢাকারবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে এ এস এস এম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে উৎসব মুখর পরিবেশে এ এস এস এম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে পুরুষ সদস্য পদে ৮ জন এবং মহিলা সদস্য পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেণ। নির্বাচনে মোট ২৭০ জন অভিভাবক সদস্যদের মধ্যে ২৬৩ জন অভিভাবক সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেণ।

উক্ত নির্বাচনে সদস্য নির্বাচিত হন মো. মাসুম চৌধুরী (ফুটবল প্রতীক) ১৭০ ভোট পেয়ে প্রথম স্থানে । মো. আমিনুর চৌধুরী ( আনারস প্রতীক) ১৫৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে । মো. রহমান খাঁন (তালা প্রতীক) ১৫৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে । মো. তৌহিদ চৌধুরী (জগ প্রতীক ) ১৫৬ ভোটে পেয়ে চতুর্থ হয়েছেন।

পরাজিত প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন ডালিম চৌধুরী (দোয়াত কলম ) ৮০ ভোট, মো. ফিরোজ মোল্লা (মাছ প্রতীক) ৭৬ ভোট, মিন্টু শেখ (আম প্রতীক) ৭২ ভোট, এবং দাউদ চৌধুরী ( মোরগ প্রতীক) ৭০ ভোট।

এছাড়া মহিলা সদস্য পদে মোসাঃ পারভীন বেগম (সেলাই মেশিন প্রতীক) ১৫৬ পেয়ে প্রথম স্থানে রয়েছে। এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি শান্তা বেগম ( কলস প্রতীক) ৯৩ ভোট পেয়েছেন।

নির্বানের প্রিজাইডিং অফিসার ও মো. মফিজুর রহমান নির্বাচনের এফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।