Nabadhara
ঢাকাসোমবার , ১৯ সেপ্টেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

স্বরূপকা‌ঠিতে ‌মেয়াদ শে‌ষের দুই বছ‌রেও টাকা পায়‌নি সদস্যরা

Link Copied!

ভুয়া অ‌ফিস ব‌া‌নি‌য়ে মা‌সিক ও সাপ্তা‌হিক সঞ্চ‌য়ের মাধ্য‌মে ৫০ লক্ষা‌ধিক টাকা আত্মসা‌তের অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। বৈশাখী, সোনালী, অগ্রগ‌তি স্বর্নালী সঞ্চয়ী স‌মি‌তির না‌মে এসব টাকা আত্মসাৎ ক‌রে‌ছেন ব‌লে জানান স্বরূপকা‌ঠি উপ‌জেলার বল‌দিয়া ইউ‌নি‌য়ের একা‌ধিক ওয়ার্ড বা‌সিন্দারা।

স‌মি‌তির সদস্য মুক্তা লাইলী, মাহমুদা, ফারজানা,রা‌সেল লা‌কি সহ আ‌রো অ‌নে‌কে ব‌লেন বল‌দিয়া ইউ‌পির সা‌বেক চেয়ারম্যান জ‌সিম উ‌দ্দিনের ছে‌লে আলআ‌মিন ওর‌ফে কালাম সভাপ‌তি সে‌জে এ প্রতারনা ক‌রেন। আঃ ছোবাহান, হা‌সিনা, সুমাইয়া আঃ হক ব‌লেন আলআ‌মিন মৃত ডাঃ আ‌নোয়ার হো‌সে‌নের ছে‌লে মোঃ জ‌লিল‌কে সম্পাদক ও মৃত সোহরা‌বের ছে‌লে উদয়কা‌ঠি ইউ‌নিয়ন প্রগ‌তি মাধ্য‌মিক বিদ্যাল‌য়ের অ‌ফিস সহকা‌রি এ‌কেএম আজাদকে ক্যা‌শিয়ার হি‌সে‌বে নি‌য়ে ক‌য়েক শত সদ‌স্যের ৫০ লক্ষা‌ধিক টাকা আত্মসাৎ ক‌রে।তারা ব‌লেন স‌মি‌তির তিন বছর মেয়াদ শে‌ষে আরও দুই বছর পার হলেও এ টাকা আজ দেই কাল দেই ক‌রে আমা‌দের‌কে হয়রা‌নি কর‌ছেন এরা।একা‌ধিক সদস্য ব‌লেন এ‌কেবা‌রেই শুন্য হা‌তে থাকা জ‌লিল ও আজাদ স‌মি‌তির টাকা প্রতারনা ক‌রে ক‌য়েক লক্ষ টাকা দি‌য়ে যৌথ মা‌লিকানায় বি‌ল্ডিং ও কোষাব‌ডির ট্রলার বানি‌য়ে ব্যবসা কর‌ছেন।এছারা আলা‌মিন স‌মি‌তির টাকা থে‌কেই ওসু‌ধের দোকানের ব্যবসা সম্প্রসারন ক‌রে‌ছেন ব‌লে জানান সদস্যরা।তারা ব‌লেন আমরা গরিব সদস্যরা জমাকৃত টাকা ফেরত চাই‌লে আমা‌দেরকে হুম‌কি ধাম‌কি সহ বি‌ভিন্ন ধর‌নের মিথ্যা মামলার ভয় দেখা‌চ্ছে এ চক্র।এ প্রতারকদের ব্যাপা‌রে থানায় অ‌ভি‌যোগ ক‌রেও কো‌নো সুরাহা পায়‌নি ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন কাবা‌রে‌কের স্ত্রী মাহমুদা।‌তি‌নি ব‌লেন আমা‌দের জমাকৃত টাকা ফেরত পাওয়া এবং প্রাননা‌শের হুম‌কির ব্যাপা‌রে স্বরূপকা‌ঠি থানায় অভি‌যোগ দা‌য়ের ক‌রি। এ অ‌ভি‌যো‌গের পর গ‌রি‌বের অর্থ আত্মসাৎকা‌রি এ চক্র আ‌রো বে‌পরোয়া হ‌য়ে আমার স্বামী সহ একা‌ধিক সদস্য‌দের না‌মে হয়রা‌নি মুলক মিথ্যা মামলা ক‌রে।‌সেই মামলায় আমার স্বামী‌কে অ‌নেক‌দিন পা‌লি‌য়ে থাক‌তে হয় বি‌ভিন্ন যায়গায়।

সরজ‌মি‌নে আলা‌মি‌নের ডু‌বি বাজারে দেখা যায় প্রায় শতা‌ধিক ম‌হিলা ও পুরুষ সদস্য আলা‌মি‌ন সহ অন্য দুই প্রতার‌কের বিচারের দা‌বি‌তে বি‌ক্ষোভ ক‌রছে আলামী‌নের ফা‌র্মেসীর সাম‌নে। এসময় বল‌দিয়া ২নং ওয়া‌র্ডের ইউ‌পি সদস্য মে‌ঃ শ‌হিদুল ইসলাম বি‌ক্ষোভরত সদস্য‌দের শান্ত ক‌রেন। শ‌হিদুল ইসলাম ব‌লেন এ ঘটনা নি‌য়ে ক‌য়েকবার বল‌দিয়া ইউ‌নিয়ন প‌রিষ‌দে বৈঠক ক‌রেন চেয়ারম্যান মোঃ সাইদ মিয়া। বার বার বৈঠ‌কে আলআ‌মিন,জ‌লিল এবং আজাদ টাকা আত্মসা‌তের কথা স্বীকার করেন।এসময় চেয়ারম্যান সদস্য‌দের টাকা ইউ‌নিয়ন প‌রিষ‌দে জমা দি‌তে ব‌লেন। শ‌হিদ মেম্বর আলা‌মি‌নের সাম‌নে ব‌সে ব‌লেন এরা চেয়ারম্যা‌নের কা‌ছে বার বার ওয়াদা ক‌রেও প‌রিষ‌দে টাকা জমা দেয়‌নি।

এ‌দি‌কে ষা‌টোর্ধ আম‌বিয়া চো‌ঁখের পা‌নি ফেল‌তে ফেল‌তে ব‌লেন বাবা সুতা পাকা‌নো টাকা নি‌জে না খাইয়া ও‌গো দা‌রে জোমা দি‌ছি ওরা মাইরা দি‌ছে। বিসয়‌টি নি‌য়ে অ‌ভিযুক্ত আজাদ ব‌লেন আমা‌দের একটা স‌মি‌তিরও অনু‌মোদন নেই।সভাপ‌তি আল আ‌মিন ও সম্পাদক জ‌লিল কো‌নো হিসাবপত্র না ক‌রে স‌মি‌তি বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে।যে কার‌নে আমার কা‌ছে থাকা টাকাও আ‌মি সদস্য‌দের দি‌তে পার‌ছিনা।

আজাদ ব‌লেন সম্পাদক জ‌লিল কতটাকা আত্মসাৎ ক‌রে‌ছেন তার হিসাব আমার কা‌ছে না থাক‌লেও সভাপ‌তি আল আ‌মিনের কা‌ছে ১৯ লক্ষ টাকার বে‌শি র‌য়ে‌ছে।এ‌দি‌কে সাংবা‌দিক প‌রিচয় পাওয়ার পর জ‌লিল মোবাইল সং‌যোগ কে‌টে দি‌লেও সভাপ‌তি আলা‌মিন ব‌লেন আ‌মি স্বর্নালী স‌মি‌তির দা‌য়ি‌ত্বে ছিলাম। ওখা‌নকার ১৯ লাখ টাকা আ‌মি ফেরত দি‌তে রা‌জি আ‌ছি। কিন্ত বা‌কি টাকার হিসাব সম্পাদক জ‌লিল ও ক্যা‌শিয়ার আজাদ দি‌বে। তা‌দের আত্মসাৎকৃত টাকার দা‌য় আ‌মি নে‌বোনা।

এ ব্যাপা‌রে ১নং বল‌দিয়া ইউ‌পি চেয়ারম্যান সাঈদ মিয়া ব‌লেন আ‌মি বার বার ও‌দের‌কে গ‌রিব সদস্য‌দের জমাকৃত টাকা ‌ফেরত দি‌তে ব‌লে‌ছি। কিন্ত ওরা কো‌নো কিছুই তোয়াক্কা ক‌রেনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।