Nabadhara
ঢাকাশুক্রবার , ৭ অক্টোবর ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে যাত্রীবাহি পরিবহন ও জিপগাড়ির মুখোমুখি সংর্ঘষে নিহত-১, আহত-৫

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২২ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহি এমাদ পরিবহন ও জিপগাড়ির মুখোমুখি সংর্ঘষে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।
শুক্রবার বেলা ২টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এসময় যাত্রীবাহি এমাদ পরিবহন ও পিজড়াড়ি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ছয় জনকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরণ করে। ঢাকায় নেওয়ার পথে জিপগাড়ির চালক মারা যায়। হতহতরা সবাই জিপগাড়ির যাত্রী ছিল বলে পুলিশ জানায়।
নিহত শুভ এলাহী (২৪) ওই জিপগাড়ির চালক বলে পুলিশ জানায়।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান জানান, খুলনা থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌছালে বিপরিত দিক থেকে আসা খুলনা অভিমুখে একটি জিপাগাড়ির মুখোমুখি সংর্ঘষ ঘটে। এসময় ওই জিপগাড়িতে থাকা চালকসহ ছয়জন গুুুরুতর আহত হয়। খবর পেয়ে তারা দ্রুত ঘটস্থলে ছুটে গিয়ে আহত অবস্থায়  ছয়জনকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরণ করে। ঢাকায় যাওয়ার পথে জিপগাড়ি চালক শুভ এলাহী মারা যায়।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান আরো জানান, দুর্ঘটনাকবলিত বাস এবং জিপগাড়ি ঘটনাস্থলে পড়ে আছে। বাসের চালক এবং হেলপার পালিয়ে গেছে। এব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

আহতরা হলেন, ইফতি (২১), রিমি (২০), নিয়ন (৩০), আবির (২৫) এবং সাফরিন (২৫)। এদের সবার বাড়ি ঢাকার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।