Nabadhara
ঢাকাসোমবার , ১৬ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় মানবতার দেয়ালের উদ্বোধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

শীতে কাঁপছে শীতার্ত মানুষ। আর এদের কথা চিন্তা করেই গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগার নির্মাণ করেছেন মানবতার দেয়াল।
আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ্উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত এ মানবতার দেয়ালের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ শেখ, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, সাধারণ সম্পাদক মুসুদুর রহমান পারভেজসহ জ্ঞানের আলো পাঠাগারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, প্রচন্ড শীতে যারা গরম কাপড় কিনতে পারছেন না আমরা তাদের কথা চিন্তা করেই এই মানবতার দেয়াল নির্মাণ করেছি। আমাদের এই মানবতার দেয়ালে সমাজের বিত্তশালীরা তাদের অব্যবহৃত কাপড়গুলো রেখে যাবেন । আর যে সকল শীতার্ত মানুষদের গরম কাপড় কেনার সমর্থ নেই তারা এখান থেকে প্রয়োজনীয় কাপড় নিয়ে যাবেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, জ্ঞানের আলো পাঠাগার সার্বক্ষনিক ভাবেই ভালো কাজ করে থাকেন। আর ভালো কাজের অংশ হিসেবে তারা আজ এই মানবতার দেয়াল নির্মাণ করলেন। এই ভালো কাজের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি প্রত্যাশা করছি জ্ঞানের আলো পাঠাগার এ ধরণের মানবিক কাজ অব্যাহত রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।