বাগেরহাটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কন্সট্রাকশনের কাজে ব্যবহৃত বিভিন্ন লোহার সরঞ্জামাদি সহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬ । ১৬ জানুয়ারী রাত নয়টার দিকে রামপাল থানাধীন সাতমারী এলাকায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেল কোম্পানী থেকে কন্সট্রাকশনের কাজে ব্যবহৃত প্রায় ১২০০ কেজি লোহার সামগ্রী যার লুট করে নিয়ে যায় অজ্ঞাতরা।
পরবর্তীতে র্যাব-৬, সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতেই খুলনা জেলার বটিয়াঘাটার কাতিয়ানাংলা এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের মূলহোতা রাজু রায় (২৮) কে গ্রেফতার করে। এ সময় তার নিকট হতে চোরাইকৃত ১,৩১১ কেজি লোহার সরঞ্জামাদি ও চোরাই কাজে ব্যবহৃত ০১টি মিনি ট্রাক উদ্ধার পূর্বক জব্দ করে।চোরাইকৃত লোহার সরঞ্জামাদির আনুমানিক বাজারমূল্য ১,১০,০০০/- (এক লক্ষ দশহাজার টাকা) বলে জানিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

