গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তৃণমূল জনগোষ্ঠীর সাথে মতবিনিময় সভা করেছে এম্পাওয়ারমেন্ট থ্রু ল অফ দ্যা কমন পিপল (এলকপ) চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. মিজানুর রহমান।
মঙ্গলবার বেলা ১২ টায় জাতির পিতা সমাধিসৌধ কমপ্লেক্সের মুক্তমঞ্চে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে তারা জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
এসময় এম্পাওয়ারমেন্ট থ্রু ল অফ দ্যা কমন পিপল’র (এলকপ) প্রিন্সিপাল রিসার্চ কনসালট্যান্ট ড. হুমায়ুন কবির,নির্বাহী পরিচালক ব্যারিস্টার তাপস কান্তি বল,রিসার্চ কনসালটেন্স জহিরুল উদ্দিন সোহাগ,আরিফিন মিজান, অরূপ রতন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

