ফরিদপুর শহরের বিভিন্ন জায়গায় ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান পিপিএম(সেবা)।
গত ১৫ জনুয়ারি রবিবার গভীর রাতে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন জনাব মোঃ শাহজাহান (পিপিএম-সেবা), পুলিশ সুপার, ফরিদপুর।
এসময় উপস্থিত ছিলেন জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুর এবং জনাব এম এ জলিল, অফিসার ইনচার্জ, কোতয়ালি থানা, ফরিদপুর ।
এদিকে কম্বল পেয়ে ছিন্নমূল ও শীতার্ত মানুষেরা ধন্যবাদ জানিয়েছে তাদের।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

