Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ২৮ বোতল ফেন্সিডিলসহ শ্রমিক নেতার স্ত্রী আটক

শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার নড়াইল
জানুয়ারি ১৯, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী লিমা খানম (৩২) কে ২৮ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার রাত সাড়ে ৭টার দিকে লোহাগড়া পৌর সভার মদিনাপাড়ার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্রমিক নেতা আব্দুল্লাহ-আল-মামুন পালিয়ে যায়।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়ার পৌর এলাকার মদিনাপাড়ায় শ্রমিক নেতা আব্দুল্লাহ-আল-মামুনের বাড়িতে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তার বাসায় অভিযান চালিয়ে ২৮ বোতল ফেন্সিডিলসহ তার স্ত্রী লিমা খানমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন জানান, শ্রমিক নেতা মামুন ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা করে আসছে। গ্রেফতারকৃত লিমাকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।