Nabadhara
ঢাকারবিবার , ২২ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় বিদ্যালয়ের গেট ভেঙ্গে ছাত্র আহত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জানুয়ারি ২২, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙ্গে আরাফাত সানী নামে এক ছাত্র আহত হয়েছে। আহত ওই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে গিয়েছে তার পরিবার। গত শনিবার বিকেলে উপজেলার বরইভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত আরাফাত সানী বিদ্যালয়টির দ্বিতীয় শ্রেণির ছাত্র ও বরইভিটা গ্রামের আলামিন শিকদারের ছেলে।
আরাফাত সানীর পিতা আলামিন শিকদার বলেন, ঘটনার দিন বিকেলে আমার ছেলে তার বন্ধুদেরকে সাথে নিয়ে বিদ্যালয়টির মাঠে খেলতে গিয়েছিল। এক পর্যায়ে গেটটি ভেঙ্গে আমার ছেলে চাপা পড়ে। আশপাশের লোকজন ছুটে এসে আমার ছেলেকে উদ্ধার করে। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে এসেছি।

বিদ্যালয়টির সহকারী শিক্ষক ওলিউল্লাহ হাওলাদার বলেন, মাত্র ৬দিন আগে বিদ্যালয়ের দেওয়ালে এই গেটটি লাগানো হয়েছে। গেটের কাজটি নিন্মমানের হওয়ায় গেটটি ভেঙ্গে পড়েছে বলে আমাদের ধারণা। আমরা এ ঘটনার তদন্তপূর্বক ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
ঠিকাদার নাসির শেখ বিদ্যালয়ের গেট ভেঙ্গে ছাত্র আহত হওয়ার খবর স্বীকার করে বলেন, কাজটি বর্তমানে চলমান হয়েছে। এখানে কোন নিন্মমানের কাজ হয়নি। আমি ভেঙ্গে পড়া গেটটি পুরণায় স্থাপন করে দিবো।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, আমি বিষয়টি জানার পরে তদন্তপূর্বক ঠিকাদারের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।