Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বালু বোঝাই ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৩ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে বালু ভর্তি ট্রালার ডুবির ঘটনায় একজন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে খুলনা ফায়ার সার্ভিসের ডুবরী দল। উদ্ধারকৃত শ্রমিক মো: নাজমুল মৃধা (৩৩) পাশ্ববর্তী কালিয়া উপজেলার নোয়াগ্রামের আকবর মৃধার ছেলে।

পুলিশ ও এলাবাসী সূত্রে জানাগেছে, মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫ টার দিকে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া গ্রামের কাজী ইটভাটা সংলগ্ন মধুমতি নদীতে দাড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রলারকে অপর একটি ট্রলার ধাক্কাদিলে বালু বোঝাই ট্রলারের তলদেশ ফেটে ট্রলারে পানি উঠতে থাকে। এ সময় তিনজন শ্রমিক সাতারকেটে উপরে উঠলেও অপর শ্রমিক নাজমুল পানিতে ডুবে যায়। খবর পেয়ে বড়দিয়া নৌ-ফাড়ির পুলিশ,বাংলাদেশ সেনাবাহিনী,ফায়ার সার্ভিস এবং লোহাগড়া থানা পুলিশ ও খুলনা ফায়ার সার্ভিসের ডুবরী দল মধুমতি নদীতে যৌথ অভিযান চালিয়ে মৃতদেহ উদ্ধার করে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে নবধারা কে বলেন, নিখোঁজ শ্রমিককের মরদেহ দুপুর ২ টায় উদ্ধার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।