Nabadhara
ঢাকাবুধবার , ২৫ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিএনপির ৪২জন কে কারাগারে প্রেরণ

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইল
জানুয়ারি ২৫, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

নাশকতার মামলায় নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলামসহ পৃথক দুটি মামলায় ৪২ জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। সদর থানায় দায়েরকৃত মামলায় ২৯ জন এবং লোহাগড়া থানায় দায়েরকৃত অপর মামলায় ১৩ জনকে কারাগারে প্রেরণ করে আদালত। ২৫ জানুয়ারি বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আলমাচ হোসেন মৃধা তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার বলেন, পৃথক দুই মামলায় জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিবভী জর্জ,লোহাগড়া উপজেলা সভাপতি নজরুল জমাদার,বিএনপির,যুবদল,সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন স্থরের নেতাকর্মীসহ পৃথক দুই মামলায় ৪২ জন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক শুনানী শেষে আসামীদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মঙ্গলবার কালিয়া ও নড়াগাতি থানার মামলা ও বুধবার সদর ও লোহাগড়া থানার মামলায় দুইদিনে শতাধিক নেতা-কর্মিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত ৩ ডিসেম্বর রাতে সীমাখালীর মালিবাগ এলাকায় নাশকতা চালায় বলে এজাহারে উল্লেখ্য করা হয়। এ ঘটনায় ৪ ডিসেম্বর সদর থানায় দায়েরকৃত নাশকতার মামলায় ৩২ জনের নাম উল্লেখ্যসহ১৪০/১৫০জনকে আসামী করে মামলা দায়ের করে পুলিশ। এর পর আসামীরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।