Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ভক্তদের দেবী বন্দনায় চিতলমারীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
জানুয়ারি ২৬, ২০২৩ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

ছোট শিশুদের হাতেখড়ি আর ভক্তদের দেবী বন্দনায় চিতলমারীতে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা ভাল বিদ্যার আশায় দেবীর পায়ে বই সমর্পন করেছেন শিক্ষার্থীরা। তাই দেবীর কাছে রাখা বই টেবিলে ফিরবে। বেলপাতায় লিখা হবে দেবতাদের নাম। ফুলসহ পাতা রাখা হবে বইয়ের ভাঁজে ভাঁজে । শুরু হবে নতুন উদ্যামে শিক্ষার যাত্রা। বিদ্যা ও জ্ঞান বৃদ্ধির আ্শায় প্রতিবছরে মাঘ মাসের শুক্লা প মীতে এই পূজা করে সনাতন ধর্মাবলন্বরা।

তাদের কাছে শ্বেত পদ্মে আসীনা সরস্বতী হলেন বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী, যার হাতে আছে বীণা আর বই।
চিতলমারীতে বিভিন্ন মন্দিরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ঐতিহ্যগতভাবে সরস্বতী পূজার আয়োজন করা হয়। তবে সবচেয়ে বেশী বড় পরিসরে আয়োজনটি হয় চরবানিয়ারী মডেল মাধ্যমিক বিদ্যালয়। সকাল থেকে ভক্তদের ঢল নামে বিদ্যালয় এলাকায়। বরাবরের মতোই খাসেরহাটে পুকুরের মাঝে বিশল আকারের সরস্বতী প্রতিমা স্থাপন করেছেন শিক্ষার্থীরা। ধর্মীয় রীতিঅনুযায়ী সকালে দেবীকে দুধ,মধু দই,ঘি,কর্পূর ও চন্দন দিয়ে¯œান করানো হয়। চানিয়ারী মডেল মাধ্যমিক বিদ্যালয় সকাল ১০টার দিকে বাণী অর্চনা , মন্ত্রপাঠ করে দেবীর আর্শীবাদ কামনা করেন। এরপর ভক্তরা দেবীকে পুষ্পাঞ্জলি দেন। পূজা শেষে ভক্তদের মাঝে অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।