Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নগরকান্দা (ফরিদপুর‌) প্রতিনিধি
জানুয়ারি ২৬, ২০২৩ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর শহরের থানা রোডে বিএনপির দলীয় কার্যালয়ে ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়

সংগঠনের আহবায়ক এডভোকেট সৈয়দ মোদেররেস আলী ইসার সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৫ জানুয়ারি গণতন্ত্র দিবস, অবৈধ আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিঙ্কু, বিএনপি স্থায়ী কমিটির সদস্য শাহ আবু জাফর, ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কায়ুম জঙ্গি, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসিরসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ‌ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে, আমরা তার পদত্যাগ চাই,তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।