নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের সিএমবি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি)সমাপনী দিনে দুপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডঃ কাজী নাফিউল মজিদের সভাপতিত্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ ও বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজান মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাস।
এ ছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মল্লিক মাহমুদুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক মাহফুজা খাতুন, মিজানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ হিরু শেখ, স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাসহ আরো অনেকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

