Nabadhara
ঢাকাশনিবার , ২৮ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশেনর যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মেহেদী হাসান

নবধারা ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৩ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

এনটিভির মাহবুব হোসেন সারমাতকে সভাপতি ও ইনডিপেনডেন্ট টিভির প্রসূন মন্ডলকে সাধারণ সম্পাদক করে ‘গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন’র নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে।এতে বাংলাদেশ টেলিভিশনের টুঙ্গিপাড়া প্রতিনিধি মেহেদী হাসান কে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

শনিবার(৩১ ডিসেম্বর) রাতে জেলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত ৪র্থ বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মৃনাল কান্তি রায় চৌধুরী পপা। সংগঠনের সভাপতি যুমনা টিভির মোজাম্মেল হোসেন মুন্নার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিপোর্টার্স ফোরামের সভাপতি দৈনিক যায়যায় দিনের এস.এম নজরুল ইসলাম। পরে যুমনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্নাকে প্রধান উপদেষ্টা এবং এনটিভির মাহবুব হোসেন সারমাতকে সভাপতি ও ইনডিপেনডেন্ট টিভির প্রসূন মন্ডলকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে বাংলাভিশনের মনোজ সাহা, ডিবিসি নিউজের সুব্রত সাহা বাপী, বৈশাখী টিভির শেখ মোস্তফা জামান, এটিএন বাংলা ও এটিএন নিউজের চৌধুরী হাসান মাহমুদ ও একুশে টেলিভিশনের একরামুল কবীর। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আর টিভির আব্দুল্লাহ আল মামুন, এসএ টিভির বাদল সাহা ও বাংলাদেশ টেলিভিশনের টুঙ্গিপাড়া প্রতিনিধি মেহেদী হাসান। কোষাধ্যক্ষ পদে বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, দপ্তর সম্পাদক পদে মুন্সী হুসাইন আহম্মেদ। সাংগঠনিক সম্পাদক পদে বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি সঞ্জয় বিশ্বাস, মাছরাঙ্গা টিভির এম এম সাবেত আহমেদ, মাই টিভির আরিফুল হক আরিফ।

প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দীপ্ত টিভির হুসাইন ইমাম সবুজ, ক্রীড়া সম্পাদক পদে বাংলা টিভির কোটালীপাড়া প্রতিনিধি মেহেদী হাসনাত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দেশ টিভির সলিল বিশ্বাস মিঠু, প্রচার সম্পাদক পদে আনন্দ টিভির সেলিম রেজা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে মোহনা টিভির মাসুদ পারভেজ।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন, বিজয় টিভির অছিকুজ্জামান, এশিয়ান টিভির ইমরুল কাদের সবুজ, বিজয় টিভির টুঙ্গিপাড়া প্রতিনিধি আমিনুর রহমান, আনন্দ টিভির কোটালীপাড়া প্রতিনিধি সুমন বালা, এশিয়ান টিভির টুঙ্গিপাড়া প্রতিনিধি মো. আজিজুর রহমান, চ্যানেল-এস এর কাজী মাহমুদ ও ফল্গুনী টিভির মনির মোল্যা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।