Nabadhara
ঢাকাশনিবার , ২৮ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় যুবলীগ নেতা কাজী সরোয়ার হোসেনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জানুয়ারি ২৮, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া ও নড়াগাতীতে দলীয় নেতাকবর্মী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারী) দুপরে এ শীতবস্ত্র বিতরণ করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ,সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, নড়াগাতি থানা আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন বশির, সহ-সভাপতি আলাউদ্দিন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জামান হোসেন জন, বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান এস,এম, চুন্নু শেখ, পহরডাঙ্গা ইনিয়নের চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলাম, জয়নগর ইউনিয়ন আ’লীগের সভাপতি ওমর চৌধুরী, সাধারণ সম্পাদক জয়নাল মোল্যা, পহরডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোকিত মোল্যা, থানা আ’লীগের সদস্য ও কলাবাড়ীয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মুরসালিন মোল্যা, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক মিলি সিদ্দিকী, কালিয়া থানা যুবমহিলাীগের সভাপতি ববিতা বেগম,সাধারন সম্পাদক মোসাঃ নদী খানম, নড়াগাতী থানা যুব মহিলালীগের সভাপতি সাবিনা বেগম, সাধারন সম্পাদক মফিজা বেগম, সদস্য সাবরিনা নিপা নুর, যুবলীগ নেতা নাদিম মাহামুদ, নড়াগাতী থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস,কালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ, নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি মুঞ্জুরুল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নাছিম শেখসহ দলীয় নেতাকর্মীরা।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ফজলে শামস পরশ এর আহব্বানে নিজস্ব অর্থায়নে দলীয় নেতাকর্মী ও শীতার্তদের মাঝে ১৪০০ শীতবস্ত্র বিতরণ করেছি। এর মধ্যে ছেলেদের জন্য জ্যাকেট ও মহিলাদের জন্য কম্বল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।