কচুয়ায় দুরারোগ্য (ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইস্ড, জন্মগত হৃদরোগ ও ফ্যালাসেনিয়া) রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠান গতকাল সকাল ১০টায় উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কচুয়ার উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড মো: জাকির হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ হাসিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু,একাডেমিক সুপার ভাইজার মেহেদী মান্না, প্রথমিক শিক্ষা অফিসার মোছা: সামছুর নাহার। প্রতিজনকে ৫০ হাজার টাকা করে এই আর্থিক অনুদান প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

