Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
এপ্রিল ১৮, ২০২৩ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রমজান উপলক্ষে মনিকা একাডেমির আয়োজনে সোমবার (১৭ এপ্রিল) বিকালে শহরের ভওয়াখালী এলাকায় একাডেমি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দু’টি গ্রুপে ২০জন শিশু অংশগ্রহণ করে।

একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সবুজ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী। এসময় আরো বক্তব্য রাখেন,লোহাগড়ার পারমল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফা সুলতানা, স্বপ্নের খোঁজের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ, যুগ্মসাধারণ সম্পাদক সোহাগ ফরাজী, চন্দ্রকথা শিশু নিকেতনের সদস্য সজিব সিকদারসহ প্রমুখ।
প্রতিযোগিতায় ক শাখায় প্রথম হয়েছে-সারিকা সুলতান, দ্বিতীয় তাসমিয়া তাহমিন ও তৃতীয় নিশানা আক্তার তুলি এবং খ শাখায় প্রথম হয়েছে-জয়নব মাহমুদ জ্যোতি, দ্বিতীয় জুলেখা ইসলাম ও তৃতীয় ফাওয়া আরিবা আস্থা। অনুষ্ঠানে সহযোগিতা করেছে চন্দ্রকথা ফ্যাশান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।