Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এড. আফজাল হোসেন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ-দুমকি ও সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. আফজাল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নূর কুতুবুল আলম স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে আ’লীগের একমাত্র প্রার্থী এড. আফজাল হোসেনকে বিনে প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করেন।

পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মোঃ শাহজাহান মিয়ার মৃত্যুতে এ আসনটি শূন্য হলে উপনির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত ১ নভেম্বর আ’লীগের একমাত্র প্রার্থী এড. আফজাল হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে আসনটিতে একমাত্র প্রার্থী থাকায় তাঁকে বিনে প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন।

এদিকে এড. আফজাল হোসেনকে বিনে প্রতিদ্বন্দ্বিতায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত ঘোষনার খবরে তার নির্বাচনী এলাকা পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।