Nabadhara
ঢাকাবুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে বিদ্যার দেবী সরস্বতী পূঁজা উদযাপিত

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

পুরোহিতের মন্ত্রপাঠ, ঢাকের বাদ্য ও কামার ঘন্টাসহ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাগেরহাটের চিতলমারীতে পালিত হয়েছে বিদ্যার দেবী সরস্বতী পূজার উৎসব। শিক্ষা প্রতিষ্ঠানসমুহ সহ মন্দিরে মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনভর নতুন সাজে মেতে ওঠে শিশু, কিশোর- কিশোরী, নারী- পুরুষ।

সনাতন ধর্মমতে সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিপ্লকলার দেবী। জ্ঞান বিদ্যালাভের আশায় সনাতন ধর্মবলন্বীরা প্রতিবছর মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন। দেবীর সামনে শিশুদের স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণের হাতেখড়ি দিয়ে বিদ্যার্চ্চার সূচন করা হয়।

বুধবার উপজেলার চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়েরনেতৃত্বে উক্ত বিদ্যালয় ও শেরে বাংলা ডিগ্রী কলেজ, সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমুহ এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িতে বাড়িতেসরস্বতী মায়ের রাতুল চরনে পুষ্পঞ্জলি প্রদান করেন ভক্তরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।