Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে ৯৪ কেজি গাঁজা, ১৫২০ পিস ইয়াবা ও ফেন্সিডিল সহ দুই কারবারী গ্রেপ্তার

মোঃ সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

মো: সাগর মল্লিক ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় অভিযান চালিয়ে ৯৪ কেজি গাঁজা, ১হাজার ৫২০ পিস ইয়াবা ও ৩৩ বোতল ফেন্সিডিল জব্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা। এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ ফেব্রæয়ারি) সকালে ৩ জনকে আসামী করে ফকিরহাট মডেল থানায় মামলা করেছে খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদশর্ক মোঃ রাকিবুল ইসলাম। মামলার এজাহারে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মো. আলী হোসেনের ছেলে মো. ফয়সাল হোসেন (২৩) এবং একই এলাকার লতিফ খলিফার ছেলে মো. সোহেল রানা (২৬)। এসময় লখপুর এলাকার বনিকপাড়া মোসা. বিথি খাতুনের ভাড়াটিয়া আক্তার মিয়া (৩৬) পালিয়ে গেছে। সেবক্সবাজারের পেকুয়া থানার মইয়াদিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।

খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. আহসানুর রহমানের নেতৃত্বে একটি দল ফকিরহাট উপজেলার লখপুর এলাকার বিথি বেগমের বাড়ির দুই তলার ভাড়াটিয়া আক্তার মিয়ার বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এসময় ওই ঘর থেকে ৯৪ কেজি গাঁজা, ১হাজার ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় তাদের ব্যবহৃত দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানায় উক্ত বাড়ির ভাড়াটিয়া আক্তার মিয়ার পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে তারা এই মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. আহসানুর রহমান জানান, এ ঘটনায় খুলনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের উপ-পরিদশর্ক মো. রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে মো. ফয়সাল হোসেন (২৩), সোহেল রানা (২৬) ও আক্তার মিয়ার (৩৫) নামে ফকিরহাট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।