মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
নড়াইলের বড়দিয়ায় তিন দোকানীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন দীপন। ১৫ ফেব্রুয়ারী বিকাল ৩ টার দিকে বাজারের ৩ টি দোকান অনুমোদন ছাড়া গো খাদ্য বিক্রি করার অপরাধে এ জরিমানা করেন তিনি ।
এ সময় লাইসেন্স ছাড়া গো খাদ্য বিক্রির অপরাধে বাজারের বড়দিয়া বানিজ্য ভান্ডারের মালি তরুন দাশকে ৪ হাজার, হাফিজুর রহমান ও বেলায়েত আলীকে ২ হাজারসহ মোট তিন দোকানীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দ্রুত গো খাদ্য বিক্রির লাইসেন্স করার নির্দেশনা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজনিনসহ পুলিশের একটি চৌকস দল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

