Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে হারানো ২০টি মোবাইল উদ্ধার করে হস্তান্তর

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম নড়াইল 

নড়াইল জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে। নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর দিকনির্দেশনায় নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ধারাবাহিক ভাবে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

 

 

বৃহস্পতিবার(২২ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ও ফোকাল পয়েন্ট অফিসার তারেক আল মেহেদী উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ২০টি স্মার্ট ফোন প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তাান্তর করেন।

 

 

নড়াইল পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত অফিসার এসআই মোঃফিরোজ আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে থাকে। জানুয়ারি মাসে মোবাইল হারানো জিডির প্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসে ২০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেন।

 

এসময় হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে মালিকরা বলেন, মোবাইল ফোন পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। পুলিশ মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা আরো বলেন,তাদের মোবাইল ফোন হারিয়ে গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল উদ্বার করা হয়।

 

 

এসময় সিসিআইসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের মো, শাহ্ দারা খানসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।