Nabadhara
ঢাকাবুধবার , ১৭ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

নবধারা ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

মুজিববনগর দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা জানিয়েছেন।

 

বুধবার সকাল ১০ টায় জেলা কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে পুলিশ সুপার আল বেলী আফিফা নেতৃত্বে পুলিশ প্রশাসন, পরে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।

এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এ সময়, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।