গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৮ জন প্রার্থী।
এরা হলেন সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি এম লিয়াকত আলী, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক মাহামুদ হোসেন দিপু, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাধারন সম্পাদক কামরুজ্জামান ভূইয়া(লুটুল), গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়া্রম্যান নিতিশ রায়, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ মোঃ রফিকুল ইসলাম (মিটু), সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জি,এস, শেখ ইব্রাহিম খলিল, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি রমেন্দ্রনাথ সরকার ও কমলেশ বিশ্বাস।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

