Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন : মাসুদ গাজীর সমর্থনে সরে দাঁড়ালেন মাহমুদ বিশ্বাস

নীলকন্ঠ বাকচী, বিশেষ প্রতিবেদক 
এপ্রিল ১৯, ২০২৪ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

নীলকন্ঠ বাকচী, বিশেষ প্রতিনিধি

জল্পনা কল্পনার ডালপালা মিলে ছিল দুদিন ধরেই।নির্বাচন হতে বসে গেছেন  মাহমুদ বিশ্বাস এমন খবর টুঙ্গিপাড়ার আকাশ বাতাসে ঘুরে ফিরছিলো। যা কিছু রটে তা খানিকটা বটে এমন কথাটাই সত্যি হলো।আজ টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ নির্বাচন হতে সরে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বি এম মাহমুদ হক।এর ফলে গিমাডাঙ্গা গ্রামে ও একক প্রার্থী হয়ে গেল।

আজ শুক্রবার বিকেলে গিমাডাঙ্গার আলিয়া মাদ্রাসায় গিমাডাঙ্গা গ্রামের মুরুব্বীদের উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। এতে টুঙ্গিপাড়া উপজেলার চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গ্রামের গ্রামের সকল মুরব্বিদের উপস্থিতিতে এ সময় সিদ্ধান্ত হয় যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গিমাডাঙ্গার প্রার্থী হিসেবে লড়বেন গাজী মাসুদুল হক। এ সময় অপরপ্রার্থী বিএম মাহমুদুল হক তাকে সমর্থন জানান।

মাহমুদুল হক বলেন, আমার গ্রামের মুরুব্বীদের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে আমি এই সিদ্ধান্ত মেনে নিয়েছি ।আগামী উপজেলা নির্বাচনে আমাকে মাসুদ গাজী সমর্থন করে নির্বাচন করে দেবেন এই সিদ্ধান্তে আমি প্রার্থী হতে সরে দাঁড়ালাম।

বরাবরের মতো এখন শ্রীরামকান্দী গ্রামে একক প্রার্থী মোঃ বাবুল শেখ  ও গিমাডাঙ্গা গ্রামে ও একক প্রার্থী গাজী মাসুদুল হক হয়ে গেল। এর ফলে  ভোটের পুরনো হিসেব নিকেশ তুলে রেখে পুনরায়  নতুন করেই হিসেব  করতে  হবে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।